
ছবিঃ সীমান্তের আওয়াজ
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ ২৫ ফেব্রুয়ারী ২০২৬
নওগাঁ ২ ধামইরহাট পত্নীতলা আসনের জামায়াতের নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের এক ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন । কোনো জাঁকজমকপূর্ণ সংবর্ধনা নয়, বরং সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়ে একটি পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির মাধ্যমে তিনি তার কার্যক্রম শুরু করেন।
গতকাল মঙ্গলবার (২৪ শে ফেব্রুয়ারি) সকালে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক পরিবেশ পরিচ্ছন্নতার মধ্যদিয়ে এই নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়ে এই পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির মাধ্যমে তিনি তার কার্যক্রম শুরু করেন।
নবনির্বাচিত সংসদ সদস্য নিজ হাতে ঝাড়ু নিয়ে হাসপাতাল পরিষ্কার কাজ শুরু করেন। তার এরকম উদ্যোগে সাধারণ মানুষ ও কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
এই পরিছন্নতার অভিযানে এমপির সঙ্গে উপস্থিত ছিলেন: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও
এলাকার সচেতন নাগরিক সমাজ।
অভিযান শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং একটি সুস্থ সমাজ গঠনে এর কোনো বিকল্প নেই। আমি সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। হাসপাতালের পরিবেশ উন্নত হলে রোগীরা যেমন দ্রুত সুস্থ হবেন, তেমনি সেবার মানও বাড়বে এবং উপজেলার প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে আধুনিক ও পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলা হবে।
সংসদ সদস্যর এমন দায়িত্বশীল আচরণে স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় উপস্থিত জনতা মনে করছেন, গতানুগতিক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে কাজের মাধ্যমে যাত্রা শুরু করা একজন আধুনিক ও জনবান্ধব নেতা।