1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাট-বগুড়া সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন রূপালী শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঐক্যের বার্তা নিয়ে যাত্রা শুরু জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নতুন কমিটির সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল তিন শতকের ঐতিহ্যে চৈত্রের শেষ প্রহর ৷৷ মির্জাপুর জামলেশ্বর মন্ডপ মেলায় লোকজ জীবনের রঙিন পুনর্মিলন পানছড়ির চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিজুর রঙিন উৎসব আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৪০০ বছরের ঐতিহ্যের টানে গাংনগর মেলাঃ গ্রামবাংলার প্রাণের উৎসব গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে ১১ দলীয় জোটের বিক্ষোভ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিজানুর রহমান, বগুড়া প্রতিনিধি : সোমবার ১৩ এপ্রিল ২০২৬

বগুড়ার শিবগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এ কর্মসূচির উদ্বোধন করেন।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কার্যক্রমের সূচনা করা হয়। প্রাথমিকভাবে ৩০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে উপজেলার মোট ২,২০০ জন কৃষক এ সুবিধার আওতায় আসবেন। এ উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং তাদের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে।

স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন আরও বাড়াতে উৎসাহিত

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট