1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশে হুমকির অভিযোগঃ বিএমএসএস’র তীব্র প্রতিবাদ জয়পুরহাট সরকারি কলেজে নিরাপত্তা জোরদারঃ সন্ধ্যার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জ্বালানি তেল কারসাজি ঠেকাতে পাঁচবিবিতে প্রশাসনের কঠোর নজরদারি গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনঃ আইন প্রয়োগে গাফিলতির অভিযোগ ৷৷ ব্যবস্থা চায় এলাকাবাসী জাল দলিলের অভিযোগে জয়পুরহাটে একজন কারাগারে বগুড়ায় মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষঃ সাপাহার থানার এসআইসহ দুইজন আহত ৷৷ একজনের অবস্থা আশঙ্কাজনক গণভোটের রায়কে অস্বীকার করলে আন্দোলনে নামবে বিরোধী দল- জয়পুরহাটে হুইপের ঘোষণা ‎আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নিয়ামতপুরের নতুন ওসি টিফিনে বাড়ি ফেরা হলো না ইয়ামিনের ৷৷ নাটোরে ট্রাকচাপায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নিয়োগ বিজ্ঞপ্তি

সংবাদ প্রকাশে হুমকির অভিযোগঃ বিএমএসএস’র তীব্র প্রতিবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

স্টাফ রিপোর্টারঃ ৬ এপ্রিল ২০২৬

দেশের চলমান জ্বালানি তেল সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে খুলনার ফুলতলায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।

অভিযোগে জানা যায়, দক্ষিণবঙ্গের জনপ্রিয় পত্রিকা দৈনিক ফুলতলা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সুমন সরদার স্থানীয় ফিলিং স্টেশন মালিকদের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে ফুলতলা উপজেলার একটি ফিলিং স্টেশনের মালিক মিজান ভূঁইয়ার বিরুদ্ধে তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর দাবি, সংবাদ প্রকাশের পর তাকে ২৪ ঘণ্টার মধ্যে “খবর করে দেওয়ার” হুমকি দেওয়া হয় এবং এ সংক্রান্ত কল রেকর্ডও রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এক বিবৃতিতে জানায়, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান ও হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং নিন্দনীয়।

সংগঠনটি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার ফুলতলা উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিক সুমন সরদারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বিএমএসএস নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন করে সত্য প্রকাশে বাধা দেওয়া হলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট