
ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ রবিবার, ৮ মার্চ ২০২৬
বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে শ্রী চয়ন রাজভর হত্যা মামলার ৪’ আসামি কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হাট ফুলবাড়ী বাজার এলাকার মৃত নাজিমুদ্দিন খাজা ফকিরের ছেলে আমিনুর ফকির (৪৫), আমিনুর ফকিরের ছেলে রাব্বি ফকির (২১), মৃত জিন্নাহ ফকিরের ছেলে তাহের ফকির (৪৫), শাহীন ফকিরের ছেলে রাকিব ফকির (২৬) ও শাহীন ফকির চিকিৎসাধীন রয়েছেন। তারা শুক্রবার রাত ৯টার দিকে হাট ফুলবাড়ী বাজারের তেতুলতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রী চয়ন রাজভর কে হত্যা করে। অপর দিকে ১২ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ কিনু (৩৫), পিতা- মৃত আজিজার প্রামানিক, সাং- বড়ইকান্দি, ৬। মোঃ বকুল (৫০), পিতা- মৃত শমসের আকন্দ, সাং- ধলিরকান্দি, উভয় থানা- সারিয়াকান্দি, জেলা-বগুড়াগণদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান বলেন, শ্রী চয়ন রাজভর হত্যা মামলার ৫’জন আসামি সহ মাদকদ্রব্য আইনে আরও ২’জন সহ মোট ৭’জন কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।