1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: ডা. শফিকুর রহমান কালাই সাংবাদিক পরিষদের উদ্যোগে অসহায়দের নিয়ে ইফতার মাহফিল আজ সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৫ তম মৃত্যু বার্ষিকী কানে হেডফোন বাড়ি ফেরা হলো না লিমনের, প্রাণ গেল রেললাইনে ক্ষেতলালে চাঁদার দাবিতে নববিবাহিতা স্ত্রীকে জিম্মির অভিযোগ ৷৷ ছাত্রদল নেতাকে শোকজ বিবেক কি আজও ঘুমিয়ে? জয়পুরহাটের ২০/২২টি আইনজীবী পরিবারে আজও ঈদ আসেনি! জয়পুরহাটে পুলিশ সদর দপ্তরে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কালাইয়ে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ এর উদ্বোধন পাঁচবিবিতে স্বাধীনতা দিবস ও ঈদ উপলক্ষে প্রস্তুতি সভা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা

আজ সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৫ তম মৃত্যু বার্ষিকী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ বুধবার, ১১ মার্চ ২০২৬

নওগাঁর সাপাহার উপজেলার সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষক প্রয়াত সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ১১ মার্চ।

সাংবাদিক খন্দকার বদিউজ্জামান ২০১১ সালের ১১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সাংবাদিক বদিউজ্জামান একাধারে যেমন সাংবাদিকতা ও শিক্ষকতায় অবদান রেখেছেন তা অনস্বীকার্য। এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থেকে নানাবিধ সমাজসেবা মূলক কাজ করে জনমনে স্থান করে নেন। তিনি দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি,যুগের বাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, সাপাহার প্রেসক্লাবের অন্যতম সদস্য ও সাপাহার উপজেলা ভটভটি মালিক সমিতির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দৈনিক উত্তর বার্তা ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় কর্মরত ছিলেন তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে একজন সদালাপী ও ন্যায় নিষ্ঠাবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের মৃত্যুবার্ষিকীতে সাপাহার প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দীন ও সাধারন সম্পাদক বাবুল আকতার গভীর শোক প্রকাশ সহ মরহুম সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ যেন তার জন্য জান্নাত নসীব করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট