1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

দেশের জন্য আত্মোৎসর্গকারী বিশালের কবর জিয়ারত করলেন ইউএনও সেলিম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

দেশের জন্য আত্মোৎসর্গকারী বিশালের কবর জিয়ারত করলেন ইউএনও সেলিম

স্টাফ রিপোর্টারঃ ৮ নভেম্বর ২০২৫

গত জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে মৃতবরণ করা শহীদ বিশালের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নবাগত ইউএনও মোঃ সেলিম আহমেদ।

গত শুক্রবার বিকালে ইউএনও মহদোয় উপজেলার রতনপুর গ্রামে শহীদ বিশালের কবর প্রাঙ্গণে উপস্থিত হন এবং তার আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে শহীদ বিশালের বাড়িতে যান এবং বিশালের মা-বাবার সঙ্গে কথা বলেন। এসময় পরিবারের সদস্যদের জন্য কিছু ফল উপহার দেন তিনি। আপনাদের যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ রাখবেন বলেন, ইউএনও মহদোয়।

এসময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম ও প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস। উপজেলার রতনপুর গ্রামের সেলোমেশিন মেকার আব্দুল মজিদ সরকারের ছেলে শহীদ নজিবুল সরকার বিশাল। বিশাল জীবনদসায় পাঁচবিবি নাকরগাছী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট