1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সাপাহারে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১০ ডিসেম্বর ২০২৫

হেফাজতে ইসলাম বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার কমিটি গঠনের পর অদ্য বুধবার প্রথম গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন—উক্ত সংগঠনকে আরও সুসংগঠিত করা, ওলামায়ে কেরামের পারস্পরিক ঐক্য বৃদ্ধি করা এবং সাপাহার উপজেলায় দ্বীনি কাজগুলো সম্মিলিতভাবে পরিচালনা করাই আজকের মিটিংয়ের প্রধান উদ্দেশ্য।

এছাড়া আগামী রমজানের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে “বিরাট শানে রিসালাত মহাসম্মেলন” আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সকল ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তকে সমর্থন জানান।

সভায় উপস্থিত ছিলেন—সংগঠনের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মুফতি মোজাম্মেল হক (দাঃবাঃ),
সিনিয়র উপদেষ্টা মুফতি আবু বক্কর সিদ্দিক (দাঃবাঃ),
সভাপতি হযরত হাফেজ মাওলানা ইউসুফ আবদুল্লাহ হাবিবি, সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হান,
সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন,
দপ্তর সম্পাদক মাওলানা কামরুল ইসলাম,
সহসভাপতি মাওলানা মোকসুদুল হক।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মুফতি এনামুল হক, মাওলানা আসাদ, মাওলানা রেজওয়ান, মাওলানা কাউসার, মাওলানা হাফিজুর, মাওলানা মোফাজ্জল হোসেন, হাফেজ আশরাফুল ইসলাম, হাফেজ মিনারুল ইসলাম, হাফেজ শাহজালাল, হাফেজ মাসুদুর রহমান, মাওলানা আজিম উদ্দিন প্রমূখ।

সভা শেষে সভাপতি মহোদয় দেশ, জাতি ও সাপাহার উপজেলার সর্বসাধারণ মানুষের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে মিটিংয়ের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট