1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

মৃত্যু সংবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

ছবিঃ জয়পুর কণ্ঠ

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির  সদস্য অ্যাডভোকেট আব্দুল ওহায়েদ অদ্য সোমবার ভোরে মৃত্যুবরণ করেন। তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলাধীন উদয়পুর ইউনিয়নের থল গ্রাম জন্মগ্রহন করেন।

আজ সোমবার (৩ নভেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার জানাজার নামাজ আজ বাদ জোহর, নিজ বাড়ী থল গ্রামে অনুষ্ঠিত হবে।

মুত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে যান।

অ্যাডভোকেট আব্দুল ওহায়েদ মৃত্যুতে আজ (৩ নভেম্বর) দুপুর ১২টায় ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে।

শোকবাণী
আমি গভীর শোক ও দু:খের সাথে জানাচ্ছি যে জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের থল গ্রামের কৃতি সন্তান, জয়পুরহাট আইনজীবী সমিতির সম্মানিত সদস্য অ্যাডভোকেট আব্দুল ওহায়েদ আজ সোমবার (৩ নভেম্বর) ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জয়পুরহাট আইনজীবী সমাজ ও এলাকাবাসী এক বিজ্ঞ, সদালাপী ও দায়িত্বশীল আইনজীবীকে হারালো।

আমি দৈনিক সীমান্তের আওয়াজ ও সাপ্তাহিক জয়পুর কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করি, মরহুমকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই বেদনা সহ্য করার শক্তি দান করেন।

এ্যাড. শামছুল আলম
সম্পাদক
দৈনিক সীমান্তের আওয়াজ
সাপ্তাহিক জয়পুর কণ্ঠ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট