1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ পাঁচবিবি থানা পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা ৷৷ দুই আসামির যাবজ্জীবন জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত

ইরানের স্থল অবরোধে নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহিত

কণ্ঠ ডেস্কঃ ১ আগস্ট ২০২৬

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে সম্ভাব্য স্থল অবরোধের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে নতুন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

শনিবার (১ আগস্ট) প্রকাশিত ওই প্রতিবেদনে জ্যেষ্ঠ মার্কিন ও ইসরায়েলি সূত্রের বরাতে বলা হয়, ইরানের ওপর অর্থনৈতিক ও কৌশলগত চাপ বাড়াতে দেশটির প্রধান স্থল সীমান্তগুলো কীভাবে নিয়ন্ত্রণ বা কার্যত অবরুদ্ধ করা যায়, সে বিষয়ে বিভিন্ন বিকল্প পর্যালোচনা করা হয়েছে। পরিকল্পনার লক্ষ্য হলো সীমান্তবর্তী দেশগুলোর সহযোগিতায় ইরানের আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি করা।

প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরানে পণ্য প্রবেশ ও বের হওয়ার প্রধান স্থলপথগুলো সীমিত করা গেলে দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য চাপ তৈরি হবে। একই প্রতিবেদনে অবসরপ্রাপ্ত মার্কিন লেফটেন্যান্ট জেনারেল শন ম্যাকফারল্যান্ড বলেন, এমন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে না। তবে এটি সফল হলে ইরানকে অর্থনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন করার সুযোগ তৈরি হতে পারে।

দ্য টেলিগ্রাফ আরও জানিয়েছে, আলোচনায় শুধু স্থল অবরোধ নয়, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার, বিদ্যমান নৌ অবরোধ বজায় রাখা এবং প্রয়োজন হলে নতুন সামরিক পদক্ষেপ গ্রহণের মতো বিভিন্ন বিকল্প নিয়েও আলোচনা হয়েছে। তবে এসব প্রস্তাব এখনো নীতিগত আলোচনার পর্যায়ে রয়েছে এবং কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল—কোনো দেশই এখন পর্যন্ত সম্ভাব্য স্থল অবরোধ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে বিষয়টি এখনও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের এই সম্ভাব্য কৌশল ভবিষ্যতে আঞ্চলিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও নিবিড় পর্যবেক্ষণ চলছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট