1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ৷৷ হত্যা মামলায় ৭ আসামি গ্রেফতার, উদ্ধার হত্যায় ব্যবহৃত চাকু পাঁচবিবির সালুয়ায় বিজিবির যৌথ অভিযান ৷৷ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত আসামি আটক কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ৷৷ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতার আহ্বান পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কড়াকড়ি, নতুন নির্দেশনায় বাড়ছে বিতর্ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ১৪ মে ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাই সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করেছে। নতুন সরকারি নির্দেশনায় নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি ও পশু চিকিৎসকের ফিটনেস সনদ ছাড়া গরুসহ বিভিন্ন গবাদি পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল বুধবার (১৩ মে) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ সনদ ছাড়া কোনো গরু, ষাঁড়, বলদ, বাছুর কিংবা স্ত্রী ও পুরুষ মহিষ জবাই করা যাবে না। নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, জবাইয়ের অনুমতি পেতে সংশ্লিষ্ট পশুর বয়স ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজনন বা কর্মক্ষমতার দিক থেকে অনুপযোগী হতে হবে। এছাড়া গুরুতর আঘাত, বিকলাঙ্গতা কিংবা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হয়ে স্থায়ীভাবে অক্ষম পশুর ক্ষেত্রেও বিশেষ বিবেচনায় অনুমতি দেওয়া হতে পারে।

নতুন এই সিদ্ধান্তকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলো এটিকে সাধারণ মানুষের খাদ্যাভ্যাস ও ব্যবসার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে, অন্যদিকে সরকার বলছে— পশু সুরক্ষা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট