1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

ক্ষেতলালের ওমর ফিলিং স্টেশনে তেলের সংকট ৷৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে ভোগান্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)ঃ ৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে অবস্থিত ওমর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে তেলের জন্য পাম্পটিতে ভিড় করছেন শত শত মোটরসাইকেল ও যানবাহন চালক। দীর্ঘ ২ থেকে ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভোগান্তি সবচেয়ে বেশি। অনেকে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও পাম্প কর্তৃপক্ষ তেল নেই বলে জানিয়ে দিচ্ছে। যারা তেল পাচ্ছেন, তাদেরও চাহিদার তুলনায় অনেক কম (২০০ থেকে ৫০০ টাকার বেশি নয়) তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পাম্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সরবরাহ কম থাকায় তারা চাহিদামতো তেল দিতে পারছেন না। তবে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং তেল আসা মাত্রই তা শৃঙ্খলা মেনে বিতরণের চেষ্টা চলছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট