1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

অগ্রণী ব্যাংক পিএলসি জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ে মিটিং অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নিজস্ব প্রতিনিধিঃ ১১ সেপ্টেম্বর ২০২৫

অগ্রণী ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্থবায়ন ও জয়পুরহাট অঞ্চলের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনাকে কেন্দ্র করে জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হলো টাউন হল মিটিং ও ব্যবস্থাপক সম্মেলন।

গতকাল শনিবার সকাল ৯:০০ টায় অগ্রণী ব্যাংক পিএলসি., জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক জনাব স্বপন কুমার ধর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো: মোজাফ্ফর হোসনে এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট অঞ্চলের অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক জনাব মো: জুলফকিার আলী আকন্দ ।

এ সময় বক্তারা অগ্রণী ব্যাংকের জয়পুরহাট অঞ্চলের সুদবিহীন ও স্বল্প সুদবাহী আমানত বৃদ্ধি, খেলাপী ঋণ আদায়, নতুন শ্রেনীকরন রোধ ও ব্যবসায়িক সকল লক্ষ্যমাত্রা-২০২৫ শতভাগ অর্জন , গ্রাহকসেবা আরও সহজীকরণ করার কৌশল এবং ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করতে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। উক্ত সম্মেলনে জয়পুরহাট অঞ্চলের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক,ঋণ র্কমর্কতা,অন্যান্য কর্মর্কতা- কর্মচারী এবং মাঠ সহকারীগন উপস্থিত ছিলেন।

অগ্রণী ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবস্থাপনা, খেলাপী ঋণ, কু-ঋণ ও ঋণ আদায়ের হার সম্পর্কে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক জনাব স্বপন কুমার ধর বিশদ আলোচনা করেন  ও খেলাপী ঋন গ্রহিতাদের নিকট থেকে নগদে ১৯ লক্ষ  ৪৯ হাজার টাকা আদায় করেন এবং  তিনি বলনে, জয়পুরহাট আঞ্চলিক কার্যালয় সহ বিভিন্ন শাখার সার্বিক কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক , খেলাপী ঋণ সমূহ দ্রুত আদায়রে মাধ্যমে শ্রেণীকৃতঋণ মুক্ত অঞ্চল হিসাবে ঘোষনা করার আশাবাদ ব্যক্ত করনে। তিনি আরো বলেন খেলাপী ঋণ আদায়ে এ অঞ্চলের কর্মকর্তা/কর্মচারীরা অত্যন্ত জোরালো পদক্ষেপ নিয়েছেন, আশা করা যায় কিছুদিনের মধ্যেই অগ্রণী ব্যাংক পিএলসি. জয়পুরহাট অঞ্চলের ঋণ আদায় হার ৯৯% এ উন্নীত হবে।কোন শ্রেণীকৃত ঋণ না থাকায় অদ্য ১১/১০/২৫  ইং তারিখ হতে জয়পুরহাট অঞ্চলাধীন আওলাই শাখাকে শ্রেণীকৃতঋণ মুক্ত শাখা হিসাবে ঘোষনা করা হয়

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট