1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮তম শাখার উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ১৯ নভেম্বর ২০২৫

নওগাঁর ধামইরহাটে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আরডিআরএস’ এর ২৯৮তম শাখা কার্যালয় ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ীতে উদ্বোধন করা হয়েছে। ১৯ নভেম্বর (বুধবার) দুপুর ১২ টায় নতুন শাখার শুভ উদ্বোধন ও ৫জন ব্যাক্তিকে কৃষির উন্নয়নে ঋণ বিতরণের মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংস্থার মাইক্রোফিন্যান্স বিভাগের পরিচালক তারিক সাইদ হারুন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ও খুলনা ডিভিশনাল ম্যানেজার রেজাউল করিম, আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম ও রবিউল ইসলাম, এরিয়া ম্যানেজার (পত্নীতলা) রকিবুল হোসেন ও আজিজার রহমান, শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন প্রমূখ। উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি বলেন, ‘১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ সংস্থা ঋণ, সঞ্চয়, প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়ন কাজ সহ বিভিন্ন ভাবে দেশের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে, বিশেষ করে উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’

উদ্বোধন অনুষ্ঠানে সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী -পূরুষ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট