1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের আদিবাসী ফুটবল ও প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটের কাদোয়ার মাটি থেকে রেলভবনের শীর্ষে সুবক্তগীণ নজরুল বর্ষ উপলক্ষে জয়পুরহাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন

ক্ষেতলালে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট): ২৩ জুলাই ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের শেষ কর্মদিবস উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে তাকে আন্তরিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আয়োজিত বিদায় অনুষ্ঠানে কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত থেকে তার বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।

দীর্ঘদিন ধরে ক্ষেতলাল উপজেলায় দায়িত্ব পালনকালে মোঃ নাসির উদ্দীন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার গুণগত উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের অগ্রগতি এবং শিক্ষা প্রশাসনে দক্ষ ও আন্তরিক নেতৃত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার সততা, কর্মনিষ্ঠা, দক্ষতা ও মানবিক আচরণ শিক্ষক সমাজসহ সংশ্লিষ্ট সকলের প্রশংসা অর্জন করেছে।

জানা গেছে, তার পরবর্তী কর্মস্থল মেহেরপুর সদর উপজেলা। বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষেতলালের শিক্ষা অঙ্গনে তার অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাতে অংশ নেন। তারা প্রার্থনা করেন, আল্লাহ যেন মোঃ নাসির উদ্দীনকে সুস্থ, নিরাপদ ও কল্যাণে রাখেন, নতুন কর্মস্থলে সফলতা দান করেন এবং সবসময় দ্বীনের ওপর অবিচল থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট