1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের আদিবাসী ফুটবল ও প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটের কাদোয়ার মাটি থেকে রেলভবনের শীর্ষে সুবক্তগীণ নজরুল বর্ষ উপলক্ষে জয়পুরহাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন

ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

উপজেলা প্রতিনিধি ক্ষেতলাল জয়পুরহাটঃ ৬ আগস্ট ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে জব্দ করা ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভরতারা ইউনিয়নের পাঠানপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ।

অভিযান সূত্রে জানা গেছে, অবৈধভাবে সার মজুতের অভিযোগে পাঠানপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স নুর ইসলাম ট্রেডার্সে অবৈধভাবে সার মজুতের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের মালিক মো. আবু হাসানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ জানান, অভিযানের সময় দোকান থেকে ৪৯ বস্তা টিএসপি, ৫ বস্তা এমওপি এবং ৩ বস্তা ইউরিয়া সারসহ মোট ৫৭ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দকৃত সার কৃষকদের মাঝে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি বলেন, কৃষকদের কাছে সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধভাবে সার মজুত ও বিক্রি বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট