1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন

নজরুল বর্ষ উপলক্ষে জয়পুরহাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নিজস্ব প্রতিনিধিঃ ০১ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জয়পুরহাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন, জয়পুরহাটের আয়োজনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল-মামুন মিয়া আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে এ আয়োজনের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মূলত এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি প্রতিযোগিতায় সকল স্তরের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

পরে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শিক্ষার্থী ও সাংস্কৃতিক কলাকুশলীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মকে কেন্দ্র করে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়।

আয়োজনে জয়পুরহাট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, সাম্য ও দেশপ্রেমের দর্শন ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় তাদের আরও বেশি সম্পৃক্ত করা হবে।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট