1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার:

নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল মসজিদ ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রচারণা চালানো হয়।
শুক্রবার দুপুরে উপজেলার গোডাউনপাড়া মসজিদের সামনে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গগন।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আশপাশের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট