
ছবিঃ জয়পুর কণ্ঠ
মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টারঃ ৬ আগস্ট ২০২৬
জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি এবং ‘দৈনিক সীমান্তের আওয়াজ’ ও ‘জয়পুরকন্ঠ’ পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট মোঃ শামছুল আলমের সভাপতিত্বে জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে এ্যাডঃ মোঃ শামছুল আলম বলেন, “সংবাদপত্র হলো সমাজের দর্পণ এবং সাংবাদিকরা হলেন জাতির বিবেক। জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জেলার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত সদস্যরা প্রেসক্লাবের উন্নয়নে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব তুলে ধরেন।