1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত সাপাহারে অভিনব প্রতারণায় নাবালকের মাধ্যমে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় মূল আসামি গ্রেফতার আক্কেলপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন, দেশপ্রেমে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম ধামইরহাটে স্বাধীনতা দিবসের আয়োজনে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি স্বাধীনতা দিবসে রেড ক্রিসেন্ট জয়পুরহাটের শ্রদ্ধাঞ্জলি জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত পাঁচবিবিতে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন স্বাধীনতা দিবসে জয়পুরহাট জেলা বিএনপি ও যুবদলের শ্রদ্ধাঞ্জলি স্বাধীনতা দিবসে জাকস ফাউন্ডেশন পরিবারের শ্রদ্ধাঞ্জলি স্বাধীনতা দিবসে ড্যাব জয়পুরহাটের শ্রদ্ধাঞ্জলি

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জয়পুরহাট প্রতিনিধিঃ ২৭ মার্চ ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।

দিবসটি উপলক্ষে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে দিনের প্রথম প্রহরে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন স্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।

এ সময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানসহ অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণ পর্যায়ক্রমে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে জেলা জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক কার্যক্রম।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তারা জাতির পিতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট