1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

স্বাধীনতা দিবসে ড্যাব জয়পুরহাটের শ্রদ্ধাঞ্জলি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জয়পুরহাট প্রতিনিধি: ২৬ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। এ সময় তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড্যাবের নেতারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে ড্যাব জয়পুরহাট জেলা শাখার নেতৃবৃন্দসহ চিকিৎসক সমাজের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট