1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিযোগিতায় জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জয়পুরহাট প্রতিনিধি: ২৭ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিদ্যালয়ের সুমাইতা বিনতে সোহেল, সামায়লাহ ইবতিসাম, সিন জাহান ও জান্নাতুল মাওয়া জান্নাত নিজ নিজ বিভাগে প্রথম স্থান অধিকার করে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

তাদের এ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য শুধু প্রতিষ্ঠানের গর্বই নয়, বরং অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি তাদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এসব প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, যেখানে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় দিয়ে সেরা স্থান অর্জন।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট