1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃত্যু ৷৷ লাশের অপেক্ষায় স্বজনদের আহাজারি ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আপত্তি৷৷ বেতন বন্ধ রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ আইসিজের রায় সর্বস্বান্ত কৃষক ৷৷ রাতের আঁধারে কেটে দিল ১০ বিঘা শিমগাছ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কিশোরী ও অভিভাবকদের উঠান-বৈঠক অনুষ্ঠিত জয়পুরহাটে শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ২৬০ পিস কম্বল দিল আশা উৎপাদন বাড়াতে নওগাঁয় ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

স্বাধীনতা দিবসে জাকস ফাউন্ডেশন পরিবারের শ্রদ্ধাঞ্জলি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জয়পুরহাট প্রতিনিধি: ২৭ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাকস ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটির সদস্যরা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন। এ সময় উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

জাকস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও বীরত্বের এক অনন্য স্মারক। শহীদদের এই আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় জাকস ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংগঠনটির এ ধরনের আয়োজন ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে বলেও আশা প্রকাশ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট