1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশে হুমকির অভিযোগঃ বিএমএসএস’র তীব্র প্রতিবাদ জয়পুরহাট সরকারি কলেজে নিরাপত্তা জোরদারঃ সন্ধ্যার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জ্বালানি তেল কারসাজি ঠেকাতে পাঁচবিবিতে প্রশাসনের কঠোর নজরদারি গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনঃ আইন প্রয়োগে গাফিলতির অভিযোগ ৷৷ ব্যবস্থা চায় এলাকাবাসী জাল দলিলের অভিযোগে জয়পুরহাটে একজন কারাগারে বগুড়ায় মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষঃ সাপাহার থানার এসআইসহ দুইজন আহত ৷৷ একজনের অবস্থা আশঙ্কাজনক গণভোটের রায়কে অস্বীকার করলে আন্দোলনে নামবে বিরোধী দল- জয়পুরহাটে হুইপের ঘোষণা ‎আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নিয়ামতপুরের নতুন ওসি টিফিনে বাড়ি ফেরা হলো না ইয়ামিনের ৷৷ নাটোরে ট্রাকচাপায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নিয়োগ বিজ্ঞপ্তি

জয়পুরহাট সরকারি কলেজে নিরাপত্তা জোরদারঃ সন্ধ্যার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ হাদিসুর রহমান, স্টাফ রিপোর্টারঃ সোমবার ০৬ এপ্রিল, ২০২৬

জয়পুরহাট জেলার অন্যতম প্রধান বিদ্যাপীঠ জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অবস্থান নিয়ে কড়াকড়ি আরোপ করেছে কলেজ কর্তৃপক্ষ। এখন থেকে মাগরিবের নামাজের পর কলেজ ক্যাম্পাসে কোনো বহিরাগত ব্যক্তি প্রবেশ করতে পারবেন না এবং কেউ অবস্থান করতে পারবেন না।

সোমবার (৬ এপ্রিল) কলেজের প্রধান ফটকে এ সংক্রান্ত একটি ‘জরুরি নোটিশ’ ঝুলিয়ে দেওয়া হয়েছে। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, মাগরিবের নামাজ শেষে কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় এবং নিরাপত্তার স্বার্থে কলেজ প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কলেজের নিয়মিত শিক্ষার্থীদের পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং সন্ধ্যার পর ক্যাম্পাসের অভ্যন্তরে অপ্রয়োজনীয় জটলা না করার জন্য বলা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে সাধারণ শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রিত হলে ক্যাম্পাসে মাদক বা ইভটিজিংয়ের মতো অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে এবং পড়াশোনার উপযুক্ত পরিবেশ বজায় থাকবে।

কলেজ কর্তৃপক্ষের এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট