1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

ছবির ক্যাপশনঃ

নিজস্ব প্রতিনিধিঃ ৮ অক্টোবর ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ৮৪টি বোকনা গরু বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে উপকারভোগীদের মাঝে এসব গরু বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয় ও এসডিএস এনজিওর যৌথ উদ্যোগে বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক প্রভাষক নাফেউল হাদী মিঠু। আরও উপস্থিত ছিলেন মামুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুন্নবী সাইফুল, এসডিএস এনজিওর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়ায়েব মাহবুব, রুপালী ব্যাংক ব্যবস্থাপক আনিছুর রহমান।
গরু পেয়ে মামুদপুর ইউনিয়নের ধোনতলা গ্রামের উপকারভোগী ফরিদা (৫০) বলেন, গরু পেয়ে আমি খুব খুশি। কোন দিন ভাবিনি আমার নিজের একটি গরু হবে। এটি আমার পরিবারের আয়ের সুযোগ তৈরি করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন, গরুগুলো সঠিকভাবে লালন-পালন করলে অসহায় উপকারভোগীরা দীর্ঘমেয়াদে লাভবান হবেন।

জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, এ উদ্যোগের মাধ্যমে অসহায় উপকারভোগীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তারা উপকারভোগীদের গবাদি পশুর সঠিক পরিচর্যা ও রোগবালাই প্রতিরোধে প্রয়োজনীয় যত্ন নেওয়ার আহ্বান জানান।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট