1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ৷৷ হত্যা মামলায় ৭ আসামি গ্রেফতার, উদ্ধার হত্যায় ব্যবহৃত চাকু পাঁচবিবির সালুয়ায় বিজিবির যৌথ অভিযান ৷৷ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত আসামি আটক কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ৷৷ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতার আহ্বান পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান পাঁচবিবিতে শসা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি, মোঃ দেলোয়ার হোসেন বাবুঃ ৩ অক্টোবর ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ এক নবম শ্রেণির ছাত্রীকে দ্রুত অভিযান চালিয়ে উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। পরে তাকে নিরাপদে বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া ছাত্রী মোছাঃ নুসরাত জাহান মেঘা উপজেলার ক্ষেতলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। সে মামুদপুর ইউনিয়নের আয়মাপুর গ্রামের বাসিন্দা মোছাঃ মিনা খাতুনের মেয়ে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, নুসরাত জাহান মেঘার পূর্বে বিয়ে হয়েছিল। পরবর্তীতে বনিবনা না হওয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে আপোষমূলে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

গত ২ অক্টোবর ২০২৬ তারিখে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে সে তার সাবেক স্বামী মোঃ গোলাম মর্তুজা (সৌমিক)-এর এক আত্মীয়ের বাড়িতে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

এ ঘটনায় নুসরাতের মা মোছাঃ মিনা খাতুন ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়।
অভিযোগ পাওয়ার পর ক্ষেতলাল থানা পুলিশ দ্রুত তৎপর হয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ ও ধারাবাহিক অভিযানের ফলে অল্প সময়ের মধ্যেই নুসরাত জাহান মেঘাকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পুলিশ তাকে নিরাপদে বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করে।

দ্রুততম সময়ে নিখোঁজ মেয়েকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। স্থানীয়দের মধ্যেও পুলিশের দ্রুত পদক্ষেপের বিষয়টি প্রশংসিত হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট