1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর সরকারি কলেজ অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার পাঁচবিবিতে পারিবারিক অভিমানে বাকপ্রতিবন্ধীর আত্মহত্যা আক্কেলপুরে জরুরি বিভাগে চিকিৎসক অনুপস্থিতির অভিযোগে রোগীর মৃত্যু চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঈদের ছুটি শেষে জেআরডিএম প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটি শেষে জেআরডিএম প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার চিনিশিল্প শ্রমিকদের দাবী বাস্তবায়নের আহ্বান, সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি জয়পুরহাটে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পার্বতীপুর সরকারি কলেজ অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ১ এপ্রিল ২০২৬

দিনাজপুরের পার্বতীপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল কবিরকে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় সংবর্ধনা জানিয়েছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অধ্যক্ষসহ আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা অধ্যক্ষ আনোয়ারুল কবিরের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কলেজের উন্নয়নে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের প্রভাষক মঞ্জুর মোর্শেদ, দর্শন বিভাগের প্রভাষক মেহেদী হাসান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক আতাউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, বিদায়ী অধ্যক্ষের সহধর্মিনী ও বদরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপিকা ফেরদৌসী বেগম এবং প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক জাহেদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, অধ্যক্ষ আনোয়ারুল কবির সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে কলেজে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হয়েছে।

অনুষ্ঠানের শেষে কলেজের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষকে ক্রেস্ট, কুরআন শরীফ, মূল্যবান পোশাকসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মশিউর রহমান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট