1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত সাপাহারে অভিনব প্রতারণায় নাবালকের মাধ্যমে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় মূল আসামি গ্রেফতার আক্কেলপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন, দেশপ্রেমে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম ধামইরহাটে স্বাধীনতা দিবসের আয়োজনে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি স্বাধীনতা দিবসে রেড ক্রিসেন্ট জয়পুরহাটের শ্রদ্ধাঞ্জলি জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত পাঁচবিবিতে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন স্বাধীনতা দিবসে জয়পুরহাট জেলা বিএনপি ও যুবদলের শ্রদ্ধাঞ্জলি স্বাধীনতা দিবসে জাকস ফাউন্ডেশন পরিবারের শ্রদ্ধাঞ্জলি স্বাধীনতা দিবসে ড্যাব জয়পুরহাটের শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনতা দিবসে রেড ক্রিসেন্ট জয়পুরহাটের শ্রদ্ধাঞ্জলি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জয়পুরহাট প্রতিনিধি: ২৭ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জয়পুরহাট জেলা ইউনিটের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জয়পুরহাট কেন্দ্রীয় স্মৃতিসৌধ, শহীদ ডা. আবুল কাশেম ময়দানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটির সদস্যরা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন। এ সময় উপস্থিত সদস্যরা নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের এক অনন্য স্মারক। এই দিনে শহীদদের ত্যাগের চেতনা ধারণ করে মানবিক সেবা কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন তারা।

শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জয়পুরহাট জেলা ইউনিটের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট