1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে পুলিশ সদর দপ্তরে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কালাইয়ে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ এর উদ্বোধন পাঁচবিবিতে স্বাধীনতা দিবস ও ঈদ উপলক্ষে প্রস্তুতি সভা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা চিকিৎসকদের মানবিকতা ও নৈতিকতার প্রতি সম্মান জানিয়ে এনডিএফ বগুড়া শাখার ইফতার মাহফিল বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় অভিযান, মালিকের ১ মাস কারাদণ্ড আন্তর্জাতিক নারী দিবসে যাত্রা শুরু করল বরেন্দ্র হেলথ অ্যান্ড কেয়ার সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া পাঁচবিবিতে ইরানের উপরে মার্কিন ও ইসরায়েলের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত নওগাঁয় পলাশের ঈদ সামগ্রী বিতরণ

সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার: ১০ মার্চ, ২০২৬

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নওগাঁর সাপাহারে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। মহড়ায় নেতৃত্ব দেন সাপাহার ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) এসলাম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনিরুজ্জামান টকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে ধারণা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট