1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান বগুড়ার শেরপুরে বজ্রপাতে শিক্ষার্থী সাব্বিরের মৃত্যু সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা পরিপত্র আছে, বাস্তবায়ন নেই ৷৷ নওগাঁর হাটে ওজন ও খাজনা নিয়ে অনিয়ম জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধ অটোরিকশা-ভ্যান স্ট্যান্ডে যানজট ৷৷ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কালাইয়ে সংঘর্ষের মধ্যেও আনিছুর প্যানেলের পূর্ণ বিজয় কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে যুবদল নেতা মামুনের ব্যতিক্রমী উদ্যোগ সাপাহারে পূর্ব শক্রুতার জেরে খড়ের গাদায় আগুন নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার ৷৷ শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির পক্ষ থেকে বদলগাছীতে একশত কৃষকদের মাঝে রাজা ধান বিতরণ

অপহরণের ১০ দিনেও নিখোঁজ স্কুলছাত্রী সাম্পা ৷৷ অভিযুক্ত গ্রেফতারে গড়িমসি অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

ছবিঃ মিজানুর রহমান

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া): ১৬ এপ্রিল ২০২৬

বগুড়ার শিবগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় দায়ের করা মামলার ৩ নম্বর আসামি এনামুল হককে গ্রেফতার করা হলেও প্রধান অভিযুক্তসহ অন্যান্য আসামিরা এখনো গ্রেফতার হয়নি বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল কিচক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মোছাঃ সাম্পা আক্তার (১১) নামে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ এপ্রিল কিচক বাজার এলাকা থেকে এ মামলার ৩ নম্বর আসামি এনামুল হককে গ্রেফতার করা হয় এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে মামলার প্রধান অভিযুক্ত জাহিদ হাসানসহ অন্যান্য আসামিদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় অতিবাহিত হলেও অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না।

ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা শাহীন আকন্দ বলেন, তার মেয়ের বর্তমান অবস্থান সম্পর্কে তারা কোনো তথ্য জানেন না এবং সন্তানের নিরাপত্তা নিয়ে তিনি চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তিনি দ্রুত তার মেয়েকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মামলার এজাহার ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, প্রধান অভিযুক্ত জাহিদ হাসান পূর্ব থেকে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন সকালে স্কুলে যাওয়ার পথে তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, ঘটনায় একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, অপহৃত শিক্ষার্থীর পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত মূল আসামিদের গ্রেফতার এবং শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট