1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ২ মে ২০২৬

বগুড়ার আদমদীঘিতে এক বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগে সোহাগ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সান্তাহার চা-বাগান এলাকায় অভিযুক্ত সোহাগ হোসেন কৌশলে ওই বাক প্রতিবন্ধী যুবককে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে বলাৎকার করে। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১ মে) দুপুরে সান্তাহার এলাকা থেকে সোহাগ হোসেনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট