1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ৷৷ হত্যা মামলায় ৭ আসামি গ্রেফতার, উদ্ধার হত্যায় ব্যবহৃত চাকু পাঁচবিবির সালুয়ায় বিজিবির যৌথ অভিযান ৷৷ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত আসামি আটক কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ৷৷ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতার আহ্বান পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান

ঈদুল আযহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ইমামদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ২১ মে ২০২৬

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ বিষয়ে রাজশাহী মহানগরীর সকল মসজিদের সম্মানিত ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী নগর ভবনের এনেক্স হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, ঈদুল আযহার সময় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন নগরী বজায় রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নগরবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধিতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার বিষয়ে ধর্মীয় দিকনির্দেশনার পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে হবে। এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় রাজশাহী মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম, সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট