1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ পাঁচবিবি থানা পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা ৷৷ দুই আসামির যাবজ্জীবন জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত

পাঁচবিবি হাসপাতালে অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিচ্ছেন বিএনপি নেতা সাইফুল ইসলাম ডালিম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১৬ জুন ২০২৬, মঙ্গলবার

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, মানব সেবায় নিবেদিত প্রাণ ও আগামী পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম ১৬ জুন মঙ্গলবার সকালে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। উদ্দেশ্য হাসপাতালে ভর্তি অসুস্থ রোগীদের খোঁজখবর নেওয়া।

হাসপাতালে পৌঁছে তিনি পুরুষ ওয়ার্ড ও মহিলা ওয়ার্ড ঘুরে দেখেন। ভর্তি থাকা প্রতিটি রোগীর স্বাস্থ্যের অবস্থা, চিকিৎসার মান, প্যাথলজি, আল্ট্রাসোনো ও এক্সরে বিভাগের সেবা, মানসম্মত ঔষধ সরবরাহ এবং রোগীদের খাবারের বিষয়ে বিস্তারিত খোঁজ নেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মীদের সঙ্গে কথা বলে রোগীদের সেবার মান আরও বাড়ানোর তাগিদ দেন।

রোগীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা চিকিৎসা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে হাসপাতালের উন্নয়ন ও রোগীদের সেবায় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি কর্মী ও রোগীদের মাঝে মানবিক বার্তা পৌঁছে দেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. তরুণ কুমার পাল উপস্থিত থেকে বিএনপি নেতা সাইফুল ইসলাম ডালিমকে হাসপাতালের সার্বিক অবস্থা ও রোগীদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। হাসপাতালের তথ্য বোর্ড অনুযায়ী সেদিন মোট ১১৩ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে পুরুষ ৪১ জন, মহিলা ৪০ জন, শিশু ১৪ জন ও ডায়রিয়া রোগী ১৮ জন।

শুধু তাই নয়, মানবিক বিএনপি নেতা আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম গতরাতে সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু তাহের কেবিনে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। আহত আবু তাহের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন পাঁচবিবি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর আই রকি, ছাত্রদল নেতা রাকিব, নাহিদসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট