1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটে ক্যাব-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট প্রতিনিধিঃ ১১ অক্টোবর ২০২৫

ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা বাড়াতে জয়পুরহাটে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জয়পুরহাট পৌর শহরের পূর্ব বাজারের ছমির রেস্তোরাঁর কনফারেন্স রুমে এই সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্যাব জয়পুরহাট জেলা কমিটির সভাপতি মো. আবদুস সালাস সরদার।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র পরিচালক এম এ করিম, ক্যাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন পারভেজ, ক্ষেতলাল থানার ক্যাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম ক্যাবের প্রচার সম্পাদক গোলাম রব্বানী, পূর্ব বাজার চাল ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন পেশার ব্যবসায়ী ও সচেতন নাগরিকবৃন্দ।

বক্তারা বলেন, ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগ প্রয়োজন। তারা আরও বলেন, “ন্যায্য মূল্য ও নিরাপদ পণ্য সরবরাহ নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন সচেতনতা ও দায়িত্বশীল মনোভাব।”

সভায় বক্তারা ভোক্তা অধিকার রক্ষায় আইনি সহায়তা, বাজার মনিটরিং এবং পণ্যের মান নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট