1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ৷৷ হত্যা মামলায় ৭ আসামি গ্রেফতার, উদ্ধার হত্যায় ব্যবহৃত চাকু পাঁচবিবির সালুয়ায় বিজিবির যৌথ অভিযান ৷৷ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত আসামি আটক কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ৷৷ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতার আহ্বান পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান

কালাইয়ে আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ ১২ মে ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের নির্ধারিত স্থানে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মিত হলে উপজেলার তরুণ ও ক্রীড়াবিদরা সারা বছর বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রশিক্ষণের সুযোগ পাবে।

প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান বলেন, যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কালাই উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে ইনডোর স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক এই ইনডোর স্টেডিয়াম নির্মিত হলে উপজেলার ক্রীড়াবিদদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। পাশাপাশি এখান থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।

জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়ন করছে জয়পুরহাট জেলা পরিষদ। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত নির্মাণ কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট