1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে শুরু হলো ‘টি-২০ চ্যাম্পিয়ন ট্রফি-২৫’ টুর্নামেন্ট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

আটাপুর ইউনিয়নের ১৪ দলের অংশগ্রহণে মহীপুরে জমজমাট উদ্বোধন ম্যাচ

স্টাফ রিপোর্টারঃ ৯ নভেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে শুরু হয়েছে টি-২০ চ্যাম্পিয়ন ট্রফি-২৫ ক্রিকেট টুর্নামেন্ট।

শনিবার দুপুরে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছাঃ আখতার জাহান দুলারী।

বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, মেরিন ইঞ্জিনিয়ার মোঃ সানভিরাজ আহাম্মেদ অনিক, উচাই জেরকা সিং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, উচিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ রাজ্জাক, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি মোজাফফর হোসেন সাজা, সাবেক জেলা যুবদল নেতা মাহমুদ হোসেন মামুন এবং মহীপুর হাজী মহসীন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান।

টুর্নামেন্টে আটাপুর ইউনিয়নের মোট ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মহীপুর ভাসানী স্মৃতি সংসদকে ৩ উইকেটে পরাজিত করে মাঝিনা ক্রিকেটার্স দল জয়লাভ করে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট