1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে ক্রীড়া চেতনায় নতুন মাত্রা, হা-ডু-ডু খেলার সূচনা করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ  সোমবার  ২০ অক্টোবর  ২০২৫

মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড়,এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতা উদ্বোধন করেন মেয়র প্রার্থী শামীম হোসেন।

গত ১৯ শে অক্টোবর রবিবার বিকেলে আটাপুর ইউনিয়নের ছেলোবেলো গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

‎স্থানীয় ক্রীড়া সংগঠন ছেলোবেলো মাদক বিরোধী স্পোটিং ক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য একরামুল হক।

ক্লাবের সদস্য নয়ন হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন,জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল।

‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন সহ আরো অনেকেই।

প্রধান অতিথি শামীম হোসেন মন্ডল বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই “হাডুডু খেলা গ্রামীণ পুরনো ঐতিহ্যের একটি প্রতীক।তাই এমন আয়োজন যেন হারিয়ে না যায়, গ্রামে যেন বারবার হয এটাই আমার কাম্য।

‎ এ প্রতিযোগিতায় মোট ৮ দল অংশগ্রহণ করছে। ৫০ মিনিটের উদ্বোধনী খেলায় আটাপুর সমাজ কল্যাণ ক্লাব ৫৭ পয়েন্ট অর্জন করে ঘোড়াপা রংধনু ক্লাবকে পরাজিত করে প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয়।

‎দীর্ঘদিন পর গ্রামে তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে এই ঐতিহ্যবাহী খেলা দেখতে ছুটে আসেন আশেপাশে গ্রামের শিশু বৃদ্ধ নারী-পুরুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সী অসংখ্য দর্শক।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট