1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

কালাইয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’: এক মাসে আটক ২২, জেল ১১ ৷৷ তবু জামিনে ফিরছে অপরাধীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

ছবিঃ জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টারঃ ১৫ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থানে পুলিশ। গত এক মাসে বিশেষ অভিযানে ২২ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসব মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের রায়ে ১১ জনকে ১৫ থেকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়, আর একজনকে সর্বোচ্চ দুই মাসের সাজা ভোগ করতে হয়েছে।
অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে মোট ২৯১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা অপব্যবহারের কারণে নতুন করে মাদক সংকট বাড়াচ্ছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন,
“মাদকমুক্ত কালাই গড়তে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় নেই।” তবে বাস্তবতা ভিন্ন চিত্রও দেখাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, গ্রেফতারকৃত অনেক আসামিই অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্ত হয়ে আবার মাদক ব্যবসা ও সেবনে জড়িয়ে পড়ছে। ফলে পুলিশের কঠোর অভিযানের দীর্ঘমেয়াদি সুফল বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে পুলিশের টানা অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরলেও, মাদক নির্মূলে আরও কঠোর আইন প্রয়োগ ও নজরদারি বাড়ানোর দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

এলাকাবাসীর মতে, “অভিযান যতই হোক, জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়ালে মাদক বন্ধ করা কঠিন হয়ে যাবে।” মাদকবিরোধী লড়াইয়ে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, গ্রেফতারের পর অপরাধীদের পুনরায় সক্রিয় হয়ে ওঠা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট