1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ৪ মে ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলায় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৩ মে) ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আদমদীঘি উপজেলার জিনুইর গ্রামের এনামুল হকের ছেলে রাকিবুল ইসলাম (২৪), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কোলাসনিপুর গ্রামের আব্দুল হামিদ মণ্ডলের ছেলে বুলবুল হোসেন (২৮) এবং আদমদীঘির নিমাইদীঘি এলাকার মৃত হাবিল প্রামাণিকের ছেলে আব্দুল আলিম (৩৮)।

ভ্রাম্যমাণ আদালত গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনকে ৬ মাস করে এবং একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট