1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পাঁচবিবিতে সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৯ আগস্ট, ২০২৫

গাজীপুর মহানগরের চান্দনা চৌররাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংস ভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে সন্ত্রাসী কর্তৃক ইট দিয়ে মাথা থেঁতলিয়ে আহত করার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা।

শনিবার (০৯আগস্ট) বেলা ১১ টায় পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের তিন মাথায় এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন পাঁচবিবি প্রেসক্লাব ও পৌর প্রেসক্লাবের সাংবাদিকরা। পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলহাজ্ব আজাদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব,পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাই ও আব্দুল হালিম সাবু, দৈনিক প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি সাজেদুর রহমান সাজু।

এ সময় সেখানে পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস,সাংবাদিক দুলাল অধিকারী, চৌধুরী, নির্মল রায়,পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, মোহনা টিভির প্রতিনিধি আকতার হোসেন বকুল,পাঁচবিবি প্রেসক্লাবের নির্বাহী সদস্য সুমন চৌধুরী,যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম,সাংবাদিক দবিরুল ইসলাম লিটন,দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি উল্লাস হাজরা, পৌর প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক মোস্তাকিন হোসেন, দৈনিক দেশমার প্রতিনিধি বাবুল হোসেন, দৈনিক কালবেলার পাঁচবিবি প্রতিনিধি আল কারিয়া,পৌর প্রেসক্লাবের সদস্য মতিয়ার রহমান,সাইদুর রহমান,সাকিব ইসলামসহ অনেকে।

পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী বলেন,পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং অন্য একজন সাংবাদিক আনেয়ার হোসেনকে ইট দিয়ে থেতলে দিয়েছে দুইটি ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

প্রেসক্লাবে সভাপতি প্রভাষক মো: আহসান হাবিব তার বক্তব্যে বলেন,যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে ক্রসফায়ারের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। সাগর রুনির মত অনেককেই হত্যার বিচার দীর্ঘায়িত করা হচ্ছে । এসব হত্যার ঘটনায় বিচারের নামে শুধুমাত্র তদন্ত ও ট্রায়ালের মাধ্যমে সীমাবদ্ধ থাকছে। তুহিন হত্যাকারীসহ সকল হত্যাকারীদের বিচারের নামে কিসের ট্রায়াল। ট্রায়াল না করে সরাসরি শাস্তির দাবী জানায়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট