1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ

গোবিন্দগঞ্জে মাদক মুক্ত এলাকা চাই দাবিতে পানিতলা হাটে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিজানুর রহমান, বগুড়াঃ ৬ মে ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পানিতলাহাটে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষায় এবং এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করার দাবিতে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​গতকাল মঙ্গলবার (৫ই মে-২০২৬) বিকেলে পানিতলা হাট শহীদ মিনার চত্বরে এলাকাবাসীর দাবি মাদক মুক্ত এলাকা চাই – স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।তিনি তার বক্তব্যে বলেন, মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয় একটি সুস্থ সুন্দর সমাজ গড়তে হলে মাদককে না বলতে হবে। প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং এই লড়াইয়ে এলাকাবাসীর সচেতনতা ও সহযোগিতা একান্ত কাম্য।

পানিতলা হাট দ্বি-মুখী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও সাবেক সুপার আলহাজ্ব মাওঃ মোঃ আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের আই সি জহুরুল ইসলাম।

সমাবেশে মাদকবিরোধী আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন রাজাহার ইউনিয়নের বিএনপির সভাপতি

​মান্নান মহলদার এবং ৪নং রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মাস্টার, মোসলেমগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাপমারা দাখিল মাদ্রাসা সুপার রকিবুল ইসলাম রকিব। বানেশ্বর বাহারুল উলুম নোমানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আরিফ সরকার প্রমূখ।

আয়োজক ও স্থানীয়দের অংশগ্রহণ

পানিতলা হাটের ইজারাদারগণের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে স্থানীয় শত শত মানুষ অংশ নেন। উপস্থিত বক্তারা মাদক ব্যবসায়ীদের সামাজিক বয়কট এবং মাদকাসক্তদের সঠিক পথে ফিরিয়ে আনতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন—এই আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট