1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

হিলিতে শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

গোলাম রব্বানী হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ ৯ নভেম্বর ২০২৫

দিনাজপুরের হাকিমপুর হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সিমি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ ।

আজ রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত সিমি আক্তার (২৭)খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকার রবিন এর স্ত্রী। জীবীকার তাগিদে নিহতের স্বামী রবিন বর্তমানে ঢাকাতে কাজ করছেন।

প্রতিবেশী আল আমিন বলেন, রবিন বেশ কিছু আগে ফুলবাড়ি উপজেলার মাদলাহাট এলাকায় বিবাহ করছেন। বর্তমানে তার দুই সন্তান। মেয়েটি বড় এবং ছেলেটি ছোট। রবিন স্ত্রী সন্তান রেখে ঢাকায় কাজ করে এবং সেখানেই থাকে। আজ সকালে চিলাচিল্লি গিয়ে শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় রয়েছে রবিনের স্ত্রী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে ঝুলন্ত মরদেহ নামায় এবং পরে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারের দাবি,তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এই হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন ,আজ সকালে সংবাদ পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি টিম সাতকুড়ি এলাকায় রবিনের বাড়ি গিয়ে তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রী সিমি আক্তারের মরদেহ উদ্ধার করেন।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না কি আত্মহত্যা। আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট