1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষকের মৃত্যু ১০ লাখ টাকার প্রলোভনে কিডনি, মিলল মাত্র ৫০ হাজার ৷৷ কালাইয়ে দালাল চক্রের বিরুদ্ধে মামলা কবিতা ক্ষেতলালে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা মোকামতলা উচ্চ বিদ্যালয়ে ব্যাকডেটে কর্মচারী নিয়োগের অভিযোগ, তদন্ত চেয়ে শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন জয়পুরহাট ইউনাইটেড প্রেস ক্লাবের শুভাকাঙ্ক্ষী প্রভাষক মো. আব্দুল হামিদের মায়ের ইন্তেকালে গভীর শোক শিবগঞ্জে ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা’র ৩২তম জন্মদিন আজ চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল, মাদক কারবারি আটক বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরির অভিযোগে ‘মুন কাচ্চি ও মুন ফুচকা’ কারখানায় অভিযান, মালিকের ১ বছর কারাদণ্ড বগুড়ায় ভূয়া ডাক্তারের চেম্বারে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

জমি বিরোধে খামারে তাণ্ডব ৷৷ বিষপ্রয়োগে ৫শ মুরগি নিধনের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ ১১ মার্চ ২০২৬

দিনাজপুরের বিরামপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি মুরগির খামারে হামলা চালিয়ে প্রায় ৫শ মুরগি হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় খামার ভাঙচুর, ১২শ মুরগি লুট এবং প্রাণনাশের হুমকিরও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বেপারিটোলার নারায়নপুর গ্রামের মনিরুল ইসলামের সঙ্গে তার চাচা নজরুল ইসলামের দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সম্প্রতি আদালতে মনিরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নজরুল ইসলাম। পরে মামলার সমন হাতে পৌঁছালে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযুক্তরা বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

ভুক্তভোগীদের অভিযোগ, ওই বিরোধের জের ধরে রোববার (৯ মে) রাতে নজরুল ইসলামের ছেলে জিসানের মুরগির খামারে দলবল নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা খামার ভাঙচুর করে প্রায় ১২শ মুরগি লুট করে নিয়ে যায় এবং আরও প্রায় ৫শ মুরগি হত্যা করে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারি জিসান।

তিনি বলেন, লোন নিয়ে লাভের আশায় খামার করেছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে আমার সব শেষ করে দেওয়া হয়েছে। আইনের আশ্রয় নিলে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মনিরুল ইসলাম ও তার স্বজনরা দাবি করেন, তাদের ফাঁসাতেই নিজেরাই এসব ঘটনা ঘটিয়ে তাদের নাম জড়ানো হচ্ছে। এছাড়া মুরগিগুলো রোগেও মারা যেতে পারে বলেও মন্তব্য করেন তারা।

এদিকে এমন ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে দোষীদের বিচার দাবি করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর ভাষ্য, জমি নিয়ে বিরোধ থাকতেই পারে, কিন্তু নিরীহ প্রাণী হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা দাবি করেন।

বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী বলেন, নিরীহ কোনো প্রাণীকে এভাবে হত্যা করা যায় না। বিষয়টি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জমি বিরোধের জেরে মুরগি হত্যার বিষয়টি অত্যন্ত জঘন্য। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট