1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

জয়পুরহাটের ক্ষেতলালে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের ১০ জন আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জাহিদুল ইসলাম (জাহিদ)স্টাফ রিপোর্টারঃ ১০ জুলাই ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মহব্বতপুর গ্রামের আব্দুল হাকিম সরদার, আব্দুল গফুর, নাজিদুল সরদার, জামিউল হোসেন, আবু সাইদ, নাদিম সরদার ও নাজু বিবি। অপর পক্ষের দুইজন মঞ্জুরুল ও বেলজান।

ভুক্তভোগী আব্দুল হাকিম সরদার জানান, তিনি ২০২০ সালে মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফের মেয়ে নুরুন্নাহানের কাছ থেকে ৯ শতক জমি কিনেন। পরে সেই জমি নুরুন্নাহারের ছোট বোন শারমিন নিজের বলে দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় মামলাও হয়।

এ অবস্থায় শুক্রবার সেই জমি দখল করতে আসেন শারমিন ও তার লোকজন। এসময় আব্দুল হাকিম ও তার পরিবার বাধা দিলে তাদের এলোপাতাড়ি মারপিট করে ৮ জনকে গুরুতর আহত করা হয়। অপর পক্ষে দুইজন আহত হয়। পরে আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতাল ও ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোক্তাদুল হোসেন বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট