1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

জয়পুরহাটের সাবেক এমপি শামসুল আলম দুদুর পরিবারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জয়পুরহাটের সাবেক এমপি শামসুল আলম দুদুর পরিবারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১১ অক্টোবর ২০২৫

জয়পুরহাটের সাবেক এমপি শামসুল আলম দুদুর পরিবারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা জয়পুরহাট -১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল আলম দুদু এবং তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ট বিশেষ জজ সাব্বির ফয়েজ।

নিষেধাজ্ঞায় পড়া অন্যরা হলেন – সংসদ সদস্য শামসুল আলম দুদুর স্ত্রী মেহের নিগার, মেয়ে সোহেলী নাজমিন তানিয়া ও ছেলে মেহেরাজ আলম। দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল জানান, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সংস্থার উপসহকারী পরিচালক শাফিউল্লাহ। আবেদনে বলা হয়, ২০১৪ সালের নির্বাচনের হলফনামায় সাবেক সংসদ সদস্য শামসুল আলম দুদুর সম্পদ দেখানো হয় ২০ লাখ ২৮ হাজার টাকা। তবে বর্তমানে এক কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দল গঠন করা হয়েছে। অনুসন্ধান কালে দুদক জানায়, সাবেক সংসদ সদস্য শামসুল আলম দুদুর পরিবার তাদের সম্পদ হস্তান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা দেশ ত্যাগ করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট