1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

জয়পুরহাটে ভেজাল ও ক্ষতিকর খাবারের বিরুদ্ধে অভিযান, জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ৪ মে ২০২৬

জয়পুরহাট শহরে শিশুদের জন্য ক্ষতিকর ও ভেজাল খাবার বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার (৩ মে) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত শহরের বাটার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) অভিযানটি পরিচালনা করেন। এ সময় বিভিন্ন খাবারের দোকানে শিশুদের আকৃষ্ট করতে ব্যবহৃত ক্ষতিকর উপাদানযুক্ত খাদ্যপণ্য শনাক্ত করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট কয়েকটি দোকানকে সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা ক্যাবের সভাপতি ও থানা পুলিশের সদস্যরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের সচেতন হয়ে ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাবার পরিহারের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট