1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায়কে অস্বীকার করলে আন্দোলনে নামবে বিরোধী দল- জয়পুরহাটে হুইপের ঘোষণা ‎আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নিয়ামতপুরের নতুন ওসি টিফিনে বাড়ি ফেরা হলো না ইয়ামিনের ৷৷ নাটোরে ট্রাকচাপায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নিয়োগ বিজ্ঞপ্তি জয়পুরহাট আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ক্ষেতলালের ওমর ফিলিং স্টেশনে তেলের সংকট ৷৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে ভোগান্তি ধামইরহাটে আইডিয়াল মাদরাসার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু ৷৷ কর্তৃপক্ষ পলাতক

জয়পুরহাট আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নিজস্ব প্রতিনিধিঃ ৪ এপ্রিল ২০২৬

আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় জয়পুরহাট আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাননীয় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
সভাটি সঞ্চালনা করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও কমিটির সদস্য সচিব সরদার রাশেদ মোবারক।

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মাহবুবজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। এ সময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার মানোন্নয়ন, রোগীদের চিকিৎসা সেবা সহজলভ্য করা এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আধুনিক হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট