1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ পাঁচবিবি থানা পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা ৷৷ দুই আসামির যাবজ্জীবন জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত

জয়পুরহাট জেলা ছাত্রদলের ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ রবিবার ২ মে ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ৯ সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্যাডে এ কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে এ কে এম গোলাম মাহফুজ শুভকে সভাপতি এবং কে এম শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পিয়াস আহমেদ পৃথিবী। সহ-সভাপতি পদে রয়েছেন রেজাউল করিম রেজা ও হারুনুর রশিদ।

কমিটির অন্যান্য পদে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হাসানুল বান্না হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রিপন হোসাইন ও ছহরাফ ইসলাম ইমন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নাঈম ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে এ আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

নতুন কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনিযুক্ত নেতারা জানিয়েছেন, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং সাংগঠনিক ভিত্তি বিস্তারে তারা কাজ করবেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট