1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ পাঁচবিবি থানা পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা ৷৷ দুই আসামির যাবজ্জীবন জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত

জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক হলেন পাঁচবিবির নাজমুল হাসান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ রবিবার, ৩রা মে ২০২৬

জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে নির্বাচিত হয়েছেন পাঁচবিবি উপজেলার নাজমুল হাসান। এ খবরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে।

গত শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্যাডে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, নাজমুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি ইতোমধ্যে একজন পরিচিত ছাত্রনেতা হিসেবে নিজ অবস্থান গড়ে তুলেছেন।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ইতিবাচক ধারায় এগিয়ে যাবে।

এদিকে, নবনির্বাচিত দপ্তর সম্পাদক নাজমুল হাসানকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল নেতৃত্ব কামনা করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট