1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

দিনাজপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আটক ৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে
ছবিঃ সংগৃহীত

দিনাজপুর সংবাদদাতঃ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় চার জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত সোমবার (২৩ জুন) দুপুর ১টায় দিনাজপুর ৪২ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর বিওপির সীমান্তের ৩৩১ মেইন পিলারের ৮ সাব পিলারের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চালান দিঘীরপাড় থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে বোচাগঞ্জ থানায় সোপর্দ করা হয়। বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- বোচাগঞ্জ উপজেলার নারইল গ্রামের ফয়জুল ইসলামের ছেলে জুবিয়ার ইসলাম (২৫), বেলবাস গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের ছেলে অতীন চন্দ্র রায় (২০), বিরল উপজেলার বনগ্রামের মোনাই চন্দ্র রায়ের ছেলে দীপক চন্দ্র রায় ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (১৭)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় পরশ্বেরপুর বিওপির এলাকায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ওই চার জন। পরে বিজিবির পরমেশ্বরপুর বিওপির টহল টিম তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কাজের সন্ধানে ৩ থেকে ৪ মাস আগে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গমন করেছিল।

বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ জানান, আটকদের বিজিবি থানায় সোপর্দ করে একটি মামলা করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট