1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

ধামইরহাটে আইডিয়াল মাদরাসার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ৪ এপ্রিল ২০২৬

নওগাঁর ধামইরহাট উপজেলার ডিজিটাল ক্যাম্পাস সমৃদ্ধ ব্যতিক্রমী ও ভিন্নমাত্রার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট আইডিয়াল মাদরাসার বার্ষিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৪ এপ্রিল (শনিবার) দুপুরে জেলা পরিষদ আধুনিক ডাকবাংলোতে ধামইরহাট আইডিয়াল মাদরাসার জমকালো আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ইবতেদায়ী বৃত্তি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত ট্যালেন্টপুলে ৬জন ও সাধারণ গ্রেডে ৫জনসহ মোট ১১ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আইডিয়াল মাদরাসা চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম।

প্রতিষ্ঠানের সেক্রেটারী ও বিশিষ্ট ব্যাংকার মো. আবু তাহেরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান রেজুয়ান হোসেন, উপদেষ্টা নজিপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ ছানাউল্লাহ নুরী, ফাইন্যান্স ডিরেক্টর কোরবান আলী, অডিট এন্ড ফাইন্যান্স ডিরেক্টর ব্যাংকার মো. ইলিয়াস হোসাইন, সহকারি অধ্যাপক জয়নুল আবেদীন, ফার্শিপাড়া দাখিল মাদ্রাসার সুপার মতিউর রহমান, প্রভাষক জুলফিকার আলী, আব্দুল্লাহ বিন বেলাল, ধামইরহাট বাজার বণিক সমিতির সভাপতি কোরবান আলী দেলোয়ার, মাদ্রাসার উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর মেহেদী হাসান, আমজাদ হোসেন প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট